শিক্ষকদের BLO-র কাজ থেকে অব্যাহতি দেওয়ার দাবি

Spread the love

রোজদিন ডেস্ক : শিক্ষকদের BLO-র কাজ থেকে অব্যাহতি দেওয়ার দাবি করলো শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।
সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, একদিকে শিক্ষার অধিকার নিয়ে বড়াই করা চলছে, অন্যদিকে এস আই আরে বিএলও-দের সংখ্যাগরিষ্ঠ অংশই হলেন শিক্ষকরা। প্রায় প্রতিদিনই বিভিন্ন বিদ্যালয়ে এই বিষয়ে নির্দেশিকা আসছে। ফলত, পড়ুয়ারাই অসুবিধায় পড়ছে বলে তিনি উদ্বেগ ব্যক্ত করেন। বিএলও-র কাজ থেকে শিক্ষকদের অব্যাহতি দেওয়ার জন্য আর্জি জানান।
অন্যদিকে এসআইআর নিয়ে রাজ্য ও কেন্দ্রর শাসক দল অহেতুক আতঙ্ক ও বিতর্ক সৃষ্টি করছে বলে সিপিএম নেতা সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন।
রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস মৃত মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কোন প্রয়াস নিয়েছে কিনা প্রশ্ন তোলেন তিনি। তাঁদের একটাই দাবি, ভোটার তালিকা নির্ভুল হোক। কিন্ত এসআইআর নিয়ে রাজ্যে যা পরিস্থিতি, এতে তা কতটা নির্ভুল হবে, নাকি দূষিত হবে তা নিয়ে সংশয় ব্যক্ত করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*