রাজনীতির অঙ্গনে আসছেন নীতীশ পুত্র নিশান্ত কুমার 

Spread the love

রোজদিন ডেস্ক : এবার রাজনীতির অঙ্গনে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার ও। কবে তিনি আনুষ্ঠানিক ভাবে যোগ দেবেন, খুব শীঘ্রই তা জানানো হবে বলে রাজ্যের মন্ত্রী শ্রাবণ কুমার আজ জানিয়েছেন। তাঁকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। নিশান্ত কুমারের সক্রিয় রাজনীতি তে আসার সিদ্ধান্ত চূড়ান্ত। দুয়েক দিনের মধ্যেই তা ঘোষণা করা হবে। শ্রাবণ কুমার বলেন, দীর্ঘদিন ধরে দলীয় কর্মী সমর্থকরা এই দাবি জানাচ্ছিলেন, দলে তাঁর ভূমিকা কি হবে তা দুয়েক দিনের মধ্যে ঠিক করা হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যসভায় যাবেন কিনা প্রশ্নে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, অনেক কিছুই হতে পারে।
উল্লেখ্য, এক দশকের বেশি নীতীশ কুমারের মন্ত্রিসভায় থাকা শ্রাবণ কুমার তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত।
বিহার তথা জাতীয় রাজনীতিতে নীতীশ কুমার দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও তাঁর পুত্র নিশান্ত কুমার এতদিন এর বাইরেই ছিলেন। যদিও দলের দীর্ঘ দিনের দাবি ছিল, তিনিও রাজনীতিতে আসুন। এবার সেই দাবি পূরণের ইঙ্গিত মালায় খুশি তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*