রোজদিন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেইনির হত্যা নিয়ে নীরব থাকলেও মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করলো ভারত। আজ বিদেশ মন্ত্রক জানায়, ভারত যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির নিরসন চায়।
দুর্ভাগ্যজনকভাবে রমজান মাসে এই অঞ্চলের পরিস্থিতি দ্রুত ও উল্লেখযোগ্যভাবে খারাপ হচ্ছে বলে উদ্বেগ ব্যক্ত করা হয়েছে।
আমেরিকা ইস্রায়েলের যৌথ আক্রমণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেইনির হত্যায় জম্মু কাশ্মীর সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে৷ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব খোমেইনির হত্যার নিন্দা করার পাশে এই বিষয়ে ভারত নীরব কেন এই প্রশ্নও তুলেছেন। আমেরিকার কাছে প্রধানমন্ত্রী নিজেকেও দেশকে বিকিয়ে দিয়েছেন বলেও সোচ্চার হয়েছেন তাঁরা।
এই পরিস্থিতিতে আজ বিদেশ মন্ত্রক বিবৃতি প্রকাশ করে বলে, ইরান ও উপসাগরীয় এলাকায় সংঘাত নিয়ে তারা উদ্বিগ্ন। তারা উভয়পক্ষকেই সংযত হওয়ার৷ আর্জি জানিয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে বলেছে।
এই যুদ্ধ একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। ক্রমেই হতাহতের সংখ্যা বাড়ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করে বিদেশ মন্ত্রক জানায়, এর ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। থমকে গেছে বাণিজ্য। ওই অঞ্চলের নিরাপত্তা, স্থিতাবস্থার ওপর এই দেশের অনেক কিছুই নির্ভর করায় খুবই উদ্বিগ্ন ভারত। উপসাগরীয় অঞ্চলে প্রায় এক কোটি ভারতীয় থাকেন, তাঁদের নিরাপত্তায় দেশ অগ্রাধিকার দেয়। তাঁদের কোন ক্ষতি হয় এমন কিছু সমর্থন যোগ্য না। দেশের শক্তির জোগান আসে ওখান থেকেই। সেখানে ব্যাঘাত হলে এই দেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে। এই যুদ্ধে বহু ভারতীয় হতাহত, নিখোঁজ হওয়ায় ভারতের উদ্বেগ আরও বাড়ছে।
সব মিলিয়ে এই যুদ্ধ পরিস্থিতি ভারতের পক্ষে সব দিকেই ক্ষতিকর বলে পরিস্কার জানিয়েছে ভারত।
প্রধান বিরোধী দল কংগ্রেস খোমেইনি হত্যার তীব্র নিন্দা করায় অস্বস্তিতে কেন্দ্র। সোনিয়া গান্ধী স্পষ্টই এই নিয়ে প্রশ্ন তুলেছেন।
অন্যদিকে আজও কলকাতা বিমানবন্দরে এমেরিটাস,কাতার, এতিহাদ, এয়ার আরাবিয়ার আসা ও যাওয়ার বেশ কিছু উড়ান বাতিল হয়েছে। সমস্যায় পড়েছেন বহু যাত্রী।

Be the first to comment