- রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বাংলা থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন রাহুল সিনহা।
- বুধবার সিইও দপ্তর ঘেরাওয়ের ডাক দিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
- মণিপুর থেকে মাদক পাচারের কিং পিন নওয়াজ শরিফকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ।
- দোল খেলা শেষে তারকেশ্বরে দুধপুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র।
- পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ-দুর্ঘটনা। মৃত দুই এবং গুরুতর জখম তিন।
- গোঘাটের হাজিপুরে দোলের দিনই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ১২ জন।
- মঙ্গলবার ভোর রাতে বাগনান লাইব্রেরি মোড়ে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল ১০টি অস্থায়ী দোকান।
- হোলি উপলক্ষে দিল্লির কনৌজ প্লেসে ফুল উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
- উত্তরপ্রদেশের হাতরাসে যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত ছয় এবং গুরুতর জখম নয়।
- ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুমাত্রা। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৬.১।
- কুয়েত শহরে সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে বলে আল জাজিরা সূত্রের খবর।
- শান্তির সময় পেরিয়ে গিয়েছে, এখন যুদ্ধের মাধ্যমে প্রতিরোধ করতে হবে বলে ডাক হেজবোল্লার শীর্ষ নেতৃত্বের।
- আমেরিকা-ইজ়রায়েলের হানায় ইরানে মৃত্যু বেড়ে ৭৮৭। ইরানের সরকার নিয়ন্ত্রিত তাসনিম নিউজ় এজেন্সিকে ইরানের রেড ক্রেসেন্ট সোসাইটির তরফে এই সংখ্যা জানানো হয়েছে।
- আমেরিকা-ইজ়রায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক কেন্দ্র, জানাল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি
- যুদ্ধের মাঝে ভূমিকম্পে কাঁপল ইরান। সেদেশের গেরাশ এলাকা কাঁপল ভূমিকম্পে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪.৩।

Be the first to comment