হাথরসে যমুনা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় নিহত ৬, আহত ৭

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তর প্রদেশের হাথরসের যমুনা এক্সপ্রেসওয়েতে এক ভয়ংকর দুর্ঘটনার বলি হলেন ৬ জন, আহত ৭ জন। গারহি হরিয়া গ্রামের কাছে আজ ভোরে একটি যাত্রীবাহী ভ্যানকে দোতলা বাস ধাক্কা দিলে তা দশ ফিট দূরে ছিটকে গিয়ে চূরমার হয়ে গেলে ৬ জন মর্মান্তিকভাবে প্রাণ হারান। দোতলা বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা অক্ষত আছেন। দিল্লি থেকে বাসটি গোরক্ষপুর যাচ্ছিল। ভ্যানটি দিল্লি থেকে রাজস্থানের ঢোলপুর যাওয়ার পথে এই দুর্ঘটনা হয়। ১৩ জন যাত্রী নিয়ে ভ্যানটি যাওয়ার সময় পিছন থেকে বাসটি তা ওভারটেক করতে গিয়ে প্রবল ধাক্কা দেয়। পুলিশ বাসের চালক, অপারেটর ও কন্ডাকটরকে গ্রেফতার করেছে। বাস মালিক ও সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই দম্পতি সহ ৬ জন প্রাণ হারান। তাঁরা দিল্লির প্রেমনগর থেকে রাজস্থান যাচ্ছিলেন। সকলেই রাজস্থানের রাজখেরা র গাংগোলি গ্রামের বাসিন্দা। ভ্যান চালক ও অক্ষত আছেন। ৪ জন শিশুসহ আহত সাতজনের আঘাত ও গুরুতর।
তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই নিহত দম্পতির সন্তানরাও এর মধ্যে আছে। বাসটি দ্রুত গতিতে আসায় এই দুর্ঘটনা হয় বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। তদন্ত চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*