এবার দেগঙ্গা, ফের আরও এক বিএলও-র মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআরের কাজের চাপে এর আগে একাধিক বিএলও-র মৃত্যু দেখেছে বাংলা। শনিবার সেই তালিকায় যোগ হলেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার এক বিএলও। নাম মণিরুল ইসলাম (৪৬)। পরিবারের অভিযোগ, এসআইআরের কাজের চাপেই মৃত্যু হয়েছে তাঁর। দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ১৯৪ নং বুথের বিএলও ছিলেন তিনি। শনিবার সকাল দশটায় নির্বাচন কমিশনের থার্ড পোলিং অফিসারের ট্রেনিং ছিল বলে জানায় মৃতের পরিবার। পরিবারের আরও অভিযোগ, রাতদিন ২৪ ঘণ্টা কাজ করেও একের পর এক বৈধ নাগরিকদের নাম বাদ যাওয়ায় টেনশনে ছিলেন মণিরুল। খাওয়া দাওয়া করতেন না, চিন্তায় থাকতেন। আর তাতেই মৃত্যু হল তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*