উত্তরপ্রদেশে নির্মীয়মান সেতু ভেঙে ৬ শ্রমিক নিহত

Spread the love

রোজদিন ডেস্ক : 

উত্তরপ্রদেশের হামিরপুরে আজ কাকভোরে নির্মীয়মান সেতু ভেঙে ছয় শ্রমিক মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। বেতওয়া নদীর ওপর এই সেতু তৈরির কাজ চলছিল। নির্মীয়মান সেতুর নীচেই তাঁরা ঘুমোচ্ছিলেন। দুটি গ্রাম সেতু দিয়ে সংযুক্ত করার কাজ চলছিল ওখানে৷ ভেঙে পড়া সেতুর ধ্বংস স্তুপের নীচে আরও কেউ আছেন কিনা খোঁজ করা হচ্ছে।

সূত্রের খবর, তখন প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। আচমকা সেতু ভাঙার বিকট আওয়াজ পেয়ে স্থানীয় মানুষজন যান, পুলিশ, প্রশাসনিক আধিকারিকরা ও ঘটনা স্থলে দ্রুত যান৷ চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন৷ নিহতদের বয়েস ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। কয়েকজন আহতও হয়েছেন বলে প্রকাশ

মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন৷ তিনি নিহতদের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেন।

কিভাবে নির্মীয়মান সেতু ভেঙে পড়ল, তা তদন্ত হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*