রোজদিন ডেস্ক :
কেন্দ্রীয় বাজেটে এবার বেশ কিছু জিনিসের দাম কমানো ও বেশ কিছু জিনিসের দাম বৃদ্ধি র প্রস্তাব আছে। মূলত শুল্ক কমানো ও তা বৃদ্ধির ওপর তা নির্ভর করে।
কমছে :
ক্যানসারের ১৭টি ও বিরল রোগের ৭টি ওষুধ করমুক্ত। ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানি করা ওষুধের শুল্ক কমিয়ে ১০%
মোবাইল ও ইলেকট্রনিকস, বৈদ্যুতিক যান বাহন,জুতো ও পোশাক, ক্রীড়া সরঞ্জাম।
এই ছাড়া অসামরিক বিমানের খুচরো যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের কাঁচামালের শুল্ক কমানো হয়েছে, এতে বিমান ভাড়া কমবে কিনা পরিস্কার নয়।
দাম বাড়ছে :
তামাকজাত পণ্য, সিগারেট।
বিদেশি মদ।
মূল্যবান ধাতুর ওপর শুল্ক বৃদ্ধি। সোনা ও রূপোর দাম বৃদ্ধি হতে পারে।
শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ও খরচ বাড়ছে।

Be the first to comment