রোজদিন ডেস্ক : উত্তর প্রদেশের বরাবাঁকির পূর্বাঞ্চল এক্সপ্রেসে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। নিহতদের মধ্যে দুই শিশু, দুই নারী ও একজন পুরুষ। আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুটি গাড়ির সংঘর্ষর তীব্রতা এত ছিল যে কয়েকজন যাত্রী কুড়ি মিটার দূরে ছিটকে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় মানুষ, পুলিশ উদ্ধার কাজে হাত লাগান।

Be the first to comment