মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :  আজ দোলযাত্রা, মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাঁর স্মৃতিরক্ষার্থে রাজ্য সরকারের কাজের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস ও গৌর পূর্ণিমা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
শ্রীচৈতন্যদেবের জীবন ও তাঁর মানবতার আদর্শ বিগত ৫০০ বছর ধরে আমাদের পথ দেখাচ্ছে, উদ্বুদ্ধ করে চলেছে।
মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ধনী-দরিদ্র, বিদ্বান-মূর্খ, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে আপামর জনসাধারণকে একত্র করেছিল। তাদের প্রেমের শৃঙ্খলে বেঁধে, এক সাম্য ও ঐক্যের পথ দেখিয়েছিল যার পরিণতি বাংলার নবজাগরণ। তাই আমার কাছে মহাপ্রভুর ধর্ম মানে মানবতার ধর্ম।
আমাদের রাজ্য সরকার, মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপকে “হেরিটেজ টাউন” হিসেবে গড়ে তুলছে। পাশে মায়াপুরে ISKCON-এর পবিত্র এই তীর্থ নগরী তৈরি করতে ৭০০ একর জমির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার।
আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রীচৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*