দশে দশ

Spread the love
  1.  গুজরাটের আদালত ও স্কুলের বোমা রাখার হুমকি দিয়ে ইমেল পাঠানোর অভিযোগ। বাংলা থেকেই গ্রেফতার করা হয়েছে সৌরভ বিশ্বাস নামে এক যুবককে। ধৃত সৌরভকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে আহমেদাবাদ পুলিশ।
  2. দোলের সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন স্ত্রী-সহ সাত বছরের মেয়ের। মৃত ব্যক্তির নাম সৌমিত্র বর্মন (৩৫)।  বাড়ি নন্দকুমার থানার শীতলপুরে। আহত হয়েছেন স্ত্রী ময়না বর্মন ও কন্যা আয়ন্তিকা বর্মন।
  3. পাল্টা হামলায় ৫০০ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ড্রোন ব্যবহার করেছে ইরান। জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড।
  4. গত শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানে নিহত হয়েছেন ১০৯৭ জন সাধারণ নাগরিক। আহত হয়েছেন প্রায় ৫৪০০ জন।
  5. ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়কে সমাহিত করা হবে মাশহাদ শহরে। তবে সুনির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি।
  6. আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করল ইরানের সংসদ।
  7. দুবাইয়ে আমেরিকান দূতাবাসের কাছে ড্রোন হামলা। মঙ্গলবার গভীর রাতে আমেরিকার দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়।
  8. বেইরুটে অনির্দিষ্টকালের জন্য দূতাবাস বন্ধ করে দিল আমেরিকা।
  9. কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।  ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রক।
  10. ইরানে এখন পর্যন্ত প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা। হামলায় একটি সাবমেরিন-সহ ইরানের ১৭টি রণতরী ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*