রোজদিন ডেস্ক : আজ ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তি। এই উপলক্ষে সকলে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্রান্তি ছাড়াও এদিন অসমের মাঘ বিহু কেরলের পোঙ্গল উৎসবেরও শুভেচ্ছা জানান তিনি।
এছাড়া রবীন্দ্র সঙ্গীত শিল্পী অর্ঘ্য সেনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলে তাঁর শোক বার্তায় লেখেন,
“বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া বাংলা সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই।”

Be the first to comment