রোজদিন ডেস্ক: একুশের বিধান সভা নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী স্রেফ পা ভাঙার নাটক করেছিলেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার তোপ দাগেন। সেই সময় নন্দীগ্রামে তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মমতা ব্যানার্জি।। তাঁকে হারিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। এইদিন নন্দীগ্রামে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তখন ওঁর পায়ে সামান্য চোট লেগেছিল গাড়িতে, আর উনি পুরো নির্বাচনী প্রচারে পা ভেঙেছে বলে ব্যান্ডেজ বেঁধে ঘুরলেন! তাঁর কাছে রিপোর্টের কাগজ টা আছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সেখানে লেখাই আছে, নো ফ্রাকচার!
এইদিন প্রার্থী হাসিরানী রথের প্রচারে প্রাক্তন সরকারের আমলে কিভাবে নন্দীগ্রামে পানীয় জলের প্রকল্প আটকে দেওয়া হয়েছিল, জানান মুখ্যমন্ত্রী।। ওখানে পরাজিত হয়ে আক্রোশ বশত প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সব করেছিলেন বলে জানান।
দলীয় প্রার্থীকে জয়ী করার আর্জি জানান।

Be the first to comment