রোজদিন ডেস্ক: আজ সন্ধ্যায় বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভায় ব্যাপক হামলা চলে। চেয়ার,মাইক ইত্যাদি ভাঙচূর করা হয়। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন মহিলা সহ দলের কর্মী, সমর্থক রা। অভিযোগের তির বিজেপি র দিকে। যদিও বিজেপি তা অস্বীকার করেছে।
স্থানীয় সূত্রে প্রকাশ, দলের ছাত্র সংগঠন এস এফ আই এই সভার আয়োজন করে। আচমকা ই কয়েকজন চড়াও হয়ে ভাঙচূর চালায়। কর্মী, সমর্থক দের মারধর করে। পুলিশের সামনেই এই হামলা চলে বলে অভিযোগ।
এক কর্মীর চোখে গুরুতর আঘাত লাগে। এই সভায় সুজন চক্রবর্তী, দীপ্সিতা ধর প্রমুখের বক্তব্য রাখার কথা ছিল। তাঁরা আসার আগেই এই হামলা, ভাঙচুর চলে। তাঁরা ওখানেই সভা করবেন বলে হুঁশিয়ারি দেন।
এস এফ আই এর অভিযোগ, সভায় মাইক লাগানোর সময় হুমকি দেওয়া হয়, এরপর চলে হামলা। তাঁরা প্রতিহত করতে গিয়ে আক্রান্ত হন।ভাঙা হয় মঞ্চ, চেয়ার, টেবিল ইত্যাদি ও ।
সিপি এমের তরুণ নেত্রী দীপ্সিতা ধর এই হামলার তীব্র নিন্দা করে বলেন, এই ঘটনা বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কে দেখানো উচিত। উনি সব সময় ই এই সব গোলমালের ঘটনায় বিজেপি র যোগ নেই বলে দাবি করেন। দীপ্সিতার দাবি, এই হামলাকারীদের সবাইকে তাঁরা চিহ্নিত করতে পারেন, কে বিরাটি, কে মধ্যমগ্রামের নেতা! বিজেপি কে তীব্র কটাক্ষে বিঁধে তিনি বলেন,আসলে মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁদের এই সভায় বিজেপির অসুবিধা হওয়ার ই কথা। কারণ তারা গান্ধীজির হত্যাকারী দের পক্ষে। তাঁরা ওখানেই সভা করবেন বলে দৃঢ় ভাবে জানান।
উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ সিকদারের দাবি, এই হামলায় বিজেপি র কেউ জড়িত না। সভা কেন্দ্র করে উত্তেজনা হয় বলে তিনি শুনেছেন।পুলিশ তদন্ত করছে।
প্রসঙ্গত, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বিক্ষিপ্তভাবে সিপিএমের সঙ্গে তাদের গোলমাল হচ্ছে। বহু এলাকায় সিপি এমের কার্যালয়ে হামলা, তা দখল করা চলছে। তাঁদের যে কোন গণতান্ত্রিক আন্দোলনের মুখ বন্ধ করতে বিজেপি এই সব হামলা করছে বলে সিপিএমের অভিযোগ।

Be the first to comment