রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টি ( সি জে পি) বৃহস্পতিবার পুণেতে দেশব্যাপী বিক্ষোভের সূচনা করলো। সিজেপি র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে একটি পাঁচ দফার পরীক্ষা ইস্তাহার ও প্রকাশ করেন। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে ২০ জুন তাঁরা দিল্লি গিয়ে বিক্ষোভ দেখাবেন বলে তিনি হুঁশিয়ারি দেন৷ নিট, সি বি এস ই,সি ইউ ই টি পরীক্ষার্থী রা অবিচারের শিকার, সরকার এর দায়বদ্ধ তার অভাব আছে বলে সরব হন। এক কোটির বেশি পড়ুয়া অবিচারের মুখে পড়লেও কেউ দায় নিচ্ছে না বলে অভিজিৎ দীপকে অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিন, কি বেশি গুরুত্বপূর্ণ, এক কোটি পড়ুয়া ? নাকি একজন অপদার্থ মন্ত্রী বলে তোপ দাগেন। নিট প্রশ্নপত্র ফাঁসের জন্য প্রতি পরীক্ষার্থী কে ১০ হাজার টাকা ক্ষতিপুরণ দেওয়ার দাবি করেন।
আমেরিকায় তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী র ছবি এ আই দিয়ে বানানো বলে তাঁর দাবি।

Be the first to comment