এবার শহিদ মিনারে ২১ জুলাই শহিদ দিবস পালন করবে প্রদেশ কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রদেশ কংগ্রেস আগামী ২১ জুলাই শহিদ মিনারে শহিদ দিবস পালন করবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই কথা জানিয়েছেন। ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে যুব কংগ্রেসের তেরো জন কর্মী সমর্থক নিহত হন, তাঁদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে এই শহিদ দিবস পালিত হবে।
উল্লেখ্য, তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি র ডাকে ওই সমাবেশ হয়েছিল। প্রতি বছর এই দিনটি তিনি পালন করেন। প্রদেশ কংগ্রেস ও পৃথকভাবে তা পালন করে থাকে।
রাজ্যে কংগ্রেসকে আরও শক্তিশালী করার দিকেও নজর দিচ্ছে দল। কংগ্রেসের আদর্শে বিশ্বাসীদের দলে ফেরার আহবান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও রাজ্যে দলের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। বিজেপির বিরুদ্ধে তাঁদের লড়াই জারি থাকবে বলে ও তাঁরা দৃঢ়ভাবে জানান। সূত্রের খবর, ইতিমধ্যে একাধিক টিএমসি বিধায়ক, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন।
তবে ঢালাও ভাবে কাউকে দলে নিতে চান না তাঁরা।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আর ও জানান, তাঁরা রাজ্যের নতুন সরকার কে সময় দিতে চান। ওঁদের কাজের দিকে তীক্ষ্ণ নজর রাখবেন তাঁরা। রাজ্যে আইন শৃঙ্খলা সমস্যা, পশু জবাই, হকার উচ্ছেদ ইত্যাদি নিয়ে তাঁদের অসন্তোষ আছে। তবে এখন তাঁরা সব কিছু পর্যবেক্ষণ করছেন বলে শুভঙ্কর সরকার জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*