রোজদিন ডেস্ক : রাজ্যে বহু প্রতীক্ষিত কংগ্রেসের প্রার্থী তালিকা আজ সন্ধ্যায় ঘোষণা করা হল। আপাতত ২৮৪টি আসনের তালিকা ঘোষিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বহরমপুর আসনে প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী। মৌসম নুর মালতীপুরে দাঁড়াচ্ছেন। প্রার্থী তালিকায় বহু নবীন মুখ এবার দেখা যাবে। আছেন প্রয়াত সাংসদ সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র। দল তাঁকে বালিগঞ্জে প্রার্থী করেছে। দলের আর এক গুরুত্বপূর্ণ তরুণ মুখ আশুতোষ চ্যাটার্জি রাসবিহারী কেন্দ্রে, টিভি-র পর্দায় পরিচিত মুখ, সুবক্তা সুমন রায় চৌধুরী মানিকতলায় আছেন।
এবার কংগ্রেসের তালিকায় বহু নতুন মুখের সমাহার। দার্জিলিং পাহাড়ের তিনটি আসনেই প্রার্থী দিয়েছে দল। ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দলের তরুণ নেতা প্রদীপ প্রসাদ দাঁড়াচ্ছেন। রাজ্যের আর এক নজর কাড়া কেন্দ্র পানিহাটিতে প্রার্থী হলেন শুভাশিস ভট্টাচার্য।
বেলেঘাটায় টিএমসি নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে দল শাকিনা জাভেদ-কে প্রার্থী করেছে। যাদবপুরে শ্যামলী মন্ডল, কৃষ্ণনগর উত্তরে অর্ঘ্য গণ প্রার্থী হচ্ছেন।
দার্জিলিং এর তিন কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হয়েছেন মাধপ রাই (দার্জিলিং), শান্ত কুমার প্রধান (কালিম্পং) ও সরোজ কুমার খত্রি (কার্সিয়ং), শিলিগুড়িতে অলক ধাড়া।
টালিগঞ্জে মানস সিংহ রায় প্রার্থী হচ্ছেন।
উত্তর দিনাজপুরর চাকুলিয়ায় আলি ইমরান রামজ (ভিক্টর) ফের প্রার্থী হলেন।
নন্দীগ্রামে দল প্রার্থী করেছে শেখ জরিয়াতুল হোসেন কে।
এই ছাড়া রায়গঞ্জে মোহিত সেনগুপ্ত, চাঁচলে আসিফ মেহবুব, হরিশ্চন্দ্রপুরে মোস্তাক আলম।
ইটাহারে প্রার্থী করা হয়েছে সদ্য তৃণমূল থেকে আসা অমল আচার্যকে।
তবে এই তালিকায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নাম নেই। গত নির্বাচনে তিনি শ্রীরামপুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন।
আজ যে ২৮৪টি কেন্দ্রের তালিকা ঘোষিত হয়, সেখানে শ্রীরামপুরের নাম নেই। শুভঙ্কর সরকার ফের সেখানে প্রার্থী হবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
তালিকায় উল্লেখযোগ্যভাবে বহু মহিলা, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী আছেন।
গতকাল জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, শীর্ষ নেতা রাহুল গান্ধী প্রমুখের উপস্থিতিতে ও তাঁদের অনুমোদনে এই তালিকা চূড়ান্ত করা হয়।









Be the first to comment