রোজদিন ডেস্ক : প্রদেশ কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা ও ম্যানিফেস্টো কমিটি গঠনে অনুমোদন দিল জাতীয় কংগ্রেস।
শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি হয়েছেন দেব প্রসাদ রায়, সহ সভাপতি প্রশান্তকে দত্ত।
ম্যানিফেস্টো কমিটির সভাপতি হলেন প্রদীপ ভট্টাচার্য। সহ সভাপতি অমিতাভ চক্রবর্তী। দলীয় সূত্রে এই খবর পাওয়া যায়।
এই সূত্রে প্রকাশ, শৃঙ্খলা রক্ষা কমিটির সাত সদস্য হলেন, প্রদীপ ভট্টাচার্য, ঈশা খান চৌধুরী, সুপ্রিয় বসু, মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ, নির্মল ঘোষ দস্তিদার ও ঋজু ঘোষাল।
ম্যানিফেস্টো কমিটির সদস্যরা হলেন মনীশ তামাং, সুখ বিলাস বর্মা ও ফিরোজা বেগম।



Be the first to comment