বাংলাদেশি কিনা প্রশ্ন করে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন বামশাসিত কেরালায়

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের অশান্তির আগুন ছড়ালো বাম শাসিত কেরালাতেও!! ওই রাজ্যের পালাক্কাডে ছত্তিসগড় থেকে আসা এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করে দুষ্কৃতিরা। তিনি বাংলাদেশি কিনা প্রশ্ন করার পর কয়েকজন তার ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি মারধর করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন। নিহত রাম নারায়ন বাঘেলের পরিবার বিচার পাবে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি দৃঢ়ভাবে জানিয়ে দেন।
সিপিএম-এর জন্য আরএসএস-কে দায়ী করেছে।কেরালার মন্ত্রী এম বি রাজেশ বলেন, ওই ব্যক্তিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে মারধর করা হয়।
আরএসএসের বিদ্বেষ বিষ-এর কারণ। অভিযুক্তদের মধ্যে দুজন এর আগে সিপিএম কর্মীদের হত্যার চেষ্টা করেছিল। প্রচার মাধ্যমকে নিশানা করে রাজেশ বলেন, তারা সব জেনে ও আরএসএসের ভয়ে এই ঘটনাকে পিটিয়ে হত্যা বলছে।
স্থানীয় সূত্রের খবর, নিহত ব্যক্তির পরিবার ময়না তদন্তের পর তাঁর দেহ নিতে অস্বীকার করেছেন। তাঁরা এই নৃশংস ঘটনায় দোষীদের শাস্তি, ২৫ লক্ষ টাকা ক্ষতি পূরণ দাবি করেন। তফসিলি উপজাতি আইনের আওতায় এই হত্যা মামলার দাবি করেন। তাঁরা ছত্তিসগড়ের দলিত সম্প্রদায়ের বলে জানান।
উল্লেখ্য, কেরালায় এই রাজ্য-সহ বহু রাজ্যের পরিযায়ী শ্রমিকরা কাজ করেন। এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন সেখানকার প্রশাসন, রাজ্য সরকারও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*