রোজদিন ডেস্ক : বাংলাদেশে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে উত্তাল হল কলকাতা। আজ বাংলাদেশ হাই কমিশনের সামনে দফায় দফায় রাজনৈতিক দল, হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ দেখান। হিন্দুত্ববাদীদের এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেন, এর বদলা চাই। মিছিলে অনেক সাধু সন্তরাও এসেছিলেন, পুলিশ তাঁদের বাধা দিলে তাঁদের সঙ্গে পথে বসে পড়েন শুভেন্দু অধিকারীও। আগামী ২৪ ডিসেম্বর বিভিন্ন সীমান্তে প্রতীকি অবরোধ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে এক কিলো পেঁয়াজ ও ওপারে যেতে দেওয়া হবে না।

দীপু দাসের নৃশংস হত্যাকান্ডর প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারের নির্দেশে কর্মী সমর্থকরা বাংলাদেশ হাই কমিশনের সামনে তুমুল বিক্ষোভ দেখান। আশুতোষ চ্যাটার্জি সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন। গতকালও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থীদের উদ্যোগে এই নৃশংস হত্যাকান্ডর প্রতিবাদে বিক্ষোভ দেখান। মঙ্গলবার বারও এই বিক্ষোভ প্রদর্শন চলবে।

Be the first to comment