রোজদিন ডেস্ক :
গত সপ্তাহে উত্তর ২৪ পরগণার দুটি জুট মিল বন্ধ হয়ে ৯ হাজার শ্রমিক এখন কর্মহীন। এআইইউটিইউসি রাজ্জ্য সম্পাদক অশোক দাস জানান, নৈহাটি ও ভাটপাড়ার রিলায়েন্স জূট মিল আচমকা মালিকরা বন্ধ করে দেওয়ায় যথাক্রমে ৬ হাজার ও ৩ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। মালিকপক্ষ কাঁচা পাটের অভাবে এই জূট মিল বন্ধ করার তিনি তীব্র প্রতিবাদ করেন। অবিলম্বে এই দুই জুট মিল খোলার ব্যবস্থা করতে তিনি রাজ্য সরকারের কাছে দাবি করেন। বলেন, অন্যায়ভাবে জুট মিল বন্ধ রাখা চলবে না। ২০২৪ সালের ত্রিপাক্ষিক চুক্তি অবিলম্বে কার্যকর করার জন্য মালিক দের বাধ্য করার তিনি দাবি করেন। অশোক দাস আরও বলেন, রাজ্যের জুট মিল শ্রমিকদের কর্মহীন করে বাংলাদেশ থেকে জুট ব্যাগ কেনা চলবে না।
মালিকরা কোন অজুহাত তুলে জুট মিল যাতে বন্ধ করতে না পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে তিনি সরকারকে দাবি জানান।

Be the first to comment