দশে দশ

Spread the love
  1. যে হারে রাজ্যে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা ধরা পড়ছেন, তাতে তাঁদের এত জনকে জেলে রাখতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল বানাতে হবে বলে রবিবার কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. যাদবপুর রেলস্টেশন সংলগ্ন বেআইনি দোকান, গুমটি উচ্ছেদ আটকাতে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এসএফআই-এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ ছয় জন।
  3.  ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, সিকিম, ভুটান, নেপাল। কম্পন অনুভূত হল কলকাতায়ও। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৩। রবিবার রাত ১১টা ৬ মিনিট নাগাদ ভূমিকম্প হয়।
  4. নদিয়ার কৃষ্ণনগরে স্কুলের হস্টেলের শৌচাগার থেকে প্রথম শ্রেণির ছাত্রীর নিথর দেহ উদ্ধারের ঘটনায় আটক করা হয়েছে স্কুলেরই দুই ছাত্রীকে।
  5. মারধরের সাত দিন পর একটি নার্সিংহোমে মৃত্যু হল তৃণমূলের অঞ্চল সভাপতি মিহির ঘোষ-এর। মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
  6. আজ দিল্লির কন্টিনেন্টাল ক্লাবে INDIA জোটের বৈঠক অনুষ্ঠিত হবে।
  7. এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে,তাঁরা বৈঠকে অংশ নেবে না। জোটের থেকেও দূরত্ব বাড়িয়েছে তাঁরা।
  8. দিল্লির মালব্য নগরের অগ্নিকাণ্ডে আহত নাইজেরিয়ার নাগরিকের মৃত্যু। গত বুধবার দিল্লির ওই হোটেলে আগুন লাগে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছিল ওই ব্যক্তিকে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও রবিবার রাতে মৃত্যু হয় তাঁর। এর সঙ্গে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২। এর মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যা ১৩।
  9. গত এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর প্রথমবার ইরান ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই হামলার জবাব দিতেই ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইজরায়েলি বায়ুসেনা।
  10. আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ওর (নেতানিয়াহুর) কোনও বিকল্প নেই। সব সিদ্ধান্ত আমিই নিই। আমিই সবকিছুর নিয়ন্ত্রণ করি। নেতানিয়াহু সিদ্ধান্ত নেয় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*