রোজদিন ডেস্ক : রাজ্য পুলিশের স্থায়ী ডিজি নিয়োগেরর জন্য নামের তালিকা চেয়ে পাঠালো কেন্দ্র। সম্প্রতি ইউপিএসসি রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে ডিজিপি-র শূন্য পদে নিয়োগের জন্য ২০২৬ এর ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডিজি পদে উন্নীত সব আইপিএসের নাম পাঠাতে হবে। ইউপিএসসি-র চিঠি পেয়ে প্রস্তুতি শুরু করেছে স্বরাষ্ট্র দফতর। জানা গিয়েছে, তেলেঙ্গানায় ডিজিপি নিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়। সেই সমস্যা সমাধানের জন্য তেলেঙ্গানা সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ইউপিএসসিকে নির্দেশ দিয়েছে যে কটি রাজ্যে ডিজিপি পদ শূন্য রয়েছে সেইসব রাজ্য থেকে নতুন করে তালিকা চেয়ে পাঠাতে হবে। আগামী শুক্রবারের মধ্যে এই তালিকা ইউপিএসসি-র কাছে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। জানা গিয়েছে, এই তালিকায় ১ নম্বরে রয়েছে, অনুজ শর্মার নাম। তিনি এখন ডিজি ফায়ার পদে রয়েছেন। এছাড়াও ওই তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে, ডিজি হোমগার্ড এন আর বাবু, ডিজি কারেকশনাল সার্ভিস সিদ্ধিনাথ গুপ্তা, ডিরেক্টর সিভিল ডিফেন্স সঞ্জয় সিং সহ ৮ আইপিএস-এর নাম।

Be the first to comment