ধর্মতলায় মিছিল থেকে পুলিশ ও সংবাদমাধ্যমকে আক্রমণ, চিহ্নিত ৭০ জন আক্রমণকারী, ১১ জনকে গ্রেফতার করল পুলিশ

Spread the love

প্রতিবেদন: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে বামপন্থী ও সিজেপির মিছিলকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শুক্রবারের ধর্মতলা চত্বর। আক্রান্ত হয়েছিলেন পুলিশ ও সাংবাদিকরাও। এই নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্দোলনের নামে হিংসা ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। মুখ্যমন্ত্রী বিধানসভায় যে পাঁচজনের নাম উল্লেখ করেছিলেন, তার একজন হলেন মহম্মদ আফরোজ। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারির খবর সামনে আসতেই কলকাতা পুলিশকে ইমেইল করে সিজেপি জানিয়ে দিয়েছে, ধৃতদের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি (ক্রাইম) জানিয়েছেন, এখনও পর্যন্ত ধৃত ১১ জনের কেউই পড়ুয়া নন। ওই মিছিল থেকে তারা ভাঙচুরে অংশ নিয়েছিল। ধৃত ১১ জনের নাম প্রকাশ করেছে পুলিশ। ধৃতরা হল, জোড়াসাঁকোর ইরফান খুরশিদ, আমহার্ট স্ট্রিটের আরশাদ আলি, তিলজলার মহম্মদ মইনউদ্দিন, জোড়াসাঁকোর মহম্মদ আলমগীর, ইমরান আহমেদ, খালিদ রেজা, বেনিয়াপুকুরের জামির আহমেদ, কড়েয়ার মহসিন খান ও দীপক ভৌমিক। এছাড়াও গার্ডেনরিচের মহম্মদ আজাদ এবং মেটিয়াবুরুজের মহম্মদ আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। শেষের দু’জনকে রাজ্য ছেড়ে পালানোর সময় অন্ডালের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*