রোজদিন ডেস্ক: আফ্রিকার বিভিন্ন দেশে মারণ ইবোলার প্রাদুর্ভাবে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু)। বিশেষত কঙ্গো ও উগান্ডায় এই রোগে ইতিমধ্যে প্রায় একশো জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত ৩০০ র বেশি। আজ হু র অধিকর্তা তেদ্রোস আধানম ঘেব্রেইসাস সমাজ মাধ্যমে জানান, কোভিডের মত মহামারি জরুরি অবস্থা জারির মত পরিস্থিতি এখন ও হয় নি। তাই আন্তর্জাতিক সীমান্ত বন্ধের পরামর্শ দেওয়া হচ্ছে না। তা সত্বেও অত্যন্ত সংক্রামক এই রোগ নিয়ে হু সর্বত্র সতর্কতা জারি করেছে। বিশেষত কঙ্গো ও উগান্ডায় এই রোগের প্রাদুর্ভাবে উদ্বিগ্ন হু।
মূলত বমি, রক্ত ইত্যাদির মাধ্যমে এই রোগ ছড়ায়। আপাতত এই নিয়ে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Be the first to comment