আয়োজন প্রায় শেষ, ২৭ ডিসেম্বর থেকে শুরু শুনানি

Spread the love

রোজদিন ডেস্ক : সূচি মেনে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। এবার বাদ পড়াদের জন্য শুনানির পালা। নোটিস পাঠানো শুরু করেছে কমিশন। জানিয়ে দিয়েছে আগামী ২৭ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে সেই কাজ। খসড়া তালিকা প্রকাশের পরেই শুনানির জন্য নোটিশ পাঠানোর কাজও শুরু হয়ে গিয়েছে। বিএলওরাই সেই কাজ করছেন।

কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যাঁদের ম্যাপিং করা সম্ভব হয়নি, তাঁদেরই শুনানিতে ডাকা হবে। এমন ভোটার প্রায় ৩২ লাখ। ইতিমধ্যে ১০ লাখ নোটিশ ছাপানো হয়েছে। আজ মঙ্গলবারের মধ্যে সব নোটিশ ছাপানো শেষ হয়ে যাবে। পাশাপাশি এই পর্বে নজরদারির জন্য মাইক্রো অবজার্ভার নিয়োগের কাজও শুরু করে দিয়েছে কমিশন। প্রায় চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। তাঁদের নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। শুনানিতে নজরদারি চালাবেন তাঁরা। এই কাজের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

আগামী ২৪ ডিসেম্বর নজরুল মঞ্চে এই ট্রেনিং হবে। শুনানি পর্বে কোথাও কোনও ফাঁক রাখতে চায় না নির্বাচন কমিশন। ভোটারদের নোটিশ দেওয়ার সময় সই করিয়ে একটি রিসিভ কপি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যখন শুনানিতে উপস্থিত থাকবেন, সেই সময়ও একটি সই করতে হবে। সই যাচাই করে দেখা হবে যে সংশ্লিষ্ট ব্যক্তি এক কিনা। শুনানির জন্য ব্লক লেভেলে বিডিও অফিস কিংবা সরকারি ভবন, এমনকী সরকারি স্কুল, কলেজেও শুনানি হবে। পাশাপাশি পুরসভাতে শুনানির কাজ করা হবে। তবে কোনও ভাবেই ভোটারদের যাতে খুব দূরে যেতে না হয়, সেটা মাথায় রাখছে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*