রোজদিন ডেস্ক : বড়দিনে শহরে মিলবে বাড়তি মেট্রো। ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বেশি রাত পর্যন্ত মিলবে ট্রেন পরিষেবা। ব্লু ও গ্রিন লাইনে রাত প্রায় সাড়ে ১০ টা পর্যন্ত চলবে মেট্রো। সোমবার সময়সূচি জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বড়দিনে ব্লু লাইন বা দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম এবং গ্রিন লাইন বা হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে বেশি রাত পর্যন্ত মিলবে মেট্রো। একনজরে দেখে নিন সময়সূচি—
ব্লু লাইন
দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো সকাল ৬.৫০।
শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো ৬.৫০।
দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত ১০.২৩।
শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো রাত ১০.২০।
শহিদ ক্ষুদিরাম থেকে দমদম রাতে শেষ মেট্রো রাত ১০.৩০।
গ্রিন লাইন
সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো সকাল ৬.৩৯।
হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো সকাল ৬.৪৫।
সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত ৯.৫৫।
হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো রাত ৯.৫৫।
হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক শেষ মেট্রো রাত ১০.২০।

Be the first to comment