অধিকাংশ বুথেই নেই পর্যাপ্ত পরিকাঠামো, বিরক্ত কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের বহু বুথে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় অসন্তোষ প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, বুথের পরিকাঠামো গড়ে তোলার দায়িত্ব রাজ্য সরকারের। একাধিকবার বলা সত্ত্বেও সেই কাজে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে কমিশন নবান্নকে কড়া নির্দেশ দিয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় একজন করে সচিব পদমর্যাদার আধিকারিক নিয়োগ করতে বলা হয়েছে, যাঁরা সরাসরি বুথের পরিকাঠামো খতিয়ে দেখবেন। সূত্রের খবর, ওই আধিকারিকেরা সংশ্লিষ্ট জেলাগুলিতে বুথ পরিদর্শন করে কোথায় কী ঘাটতি রয়েছে তা চিহ্নিত করবেন এবং দ্রুত তা মেটানোর ব্যবস্থা করবেন। ভোটের আগে সমস্ত বুথে ন্যূনতম পরিকাঠামো নিশ্চিত করতেই এই পদক্ষেপ। প্রশাসনিক মহলের মতে, সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোট পরিচালনার জন্য বুথের পরিকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই এবার বিষয়টিতে বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*