টেট নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর বক্তব্যে হতাশ রাজ্যের শিক্ষক মহল

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁদের আশা ছিল, নন টেট শিক্ষকদের টেট দেওয়া নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কোন আশার আলো দেখাবেন। কিন্তু টেট নিয়ে প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন বলে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন। এতে হতাশা ব্যক্ত করে তিনি জানান, রাজ্যে সরকার বদল হলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। কিন্তু এই সমস্যা শুধু এই রাজ্যের নয়, সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষক এই নিয়ে উদ্বিগ্ন।
উল্লেখ্য, শীর্ষ আদালতের এক নির্দেশ ঘিরে সারা দেশের শিক্ষক মহলে উদ্বেগ, দুশ্চিন্তা দেখা দিয়েছে। ওই নির্দেশে বলা হয়, শিক্ষার অধিকার আইন চালু হওয়ার আগে চাকরি পাওয়া নন টেট শিক্ষকদের টেট দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে। যা নিয়ে সারা দেশের শিক্ষক মহল উদ্বিগ্ন। তাঁদের বক্তব্য, শিক্ষার অধিকার আইন চালু হওয়ার আগে তাঁরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই কাজে যোগ দিয়েছিলেন। এবং যোগ্যতার সঙ্গেই কাজও করছেন। ফের টেট দিয়ে যোগ্যতার পরীক্ষা তাঁদের অসম্মান, এবং সবাই যে উত্তীর্ণ হবেন, তার কোন নিশ্চয়তা নেই। ফলে বহু স্কুল শিক্ষক শুন্য হলে আদতে পড়ুয়ারাই সব থেকে ক্ষতিগ্রস্ত হবে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ সহ রাজ্যের একাধিক শিক্ষক সংগঠন এই সমস্যা সমাধানের দাবিতে রাজ্য, কেন্দ্রীয় সরকারের কাছে বহুবার দরবার করেও সাড়া পাননি।
আজ বিশিষ্ট শিক্ষক নেতা কিংকর অধিকারী জানান, টেট নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভোট রাজনীতির সঙ্গে মিশিয়ে দিলেন! ওঁরা অধ্যাদেশ জারি করে সমস্যা সমাধান না করে তা জিইয়ে রেখে ভোটের রাজনীতির জায়গা করে রাখলেন। এতে হতাশ তাঁরা।
এর বিরুদ্ধে সর্বভারতীয় ও রাজ্য স্তরে বিক্ষোভ আন্দোলন গড়ে তোলা ছাড়া উপায় নেই বলে তিনি ক্ষোভের সঙ্গে জানান।বলেন, এটি শুধু এই রাজ্যের না, সারা দেশের লক্ষ, লক্ষ শিক্ষক দের স্বার্থ জড়িত। শুধু এই রাজ্যে সরকার বদলের দোহাই দিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী তা কিভাবে এড়িয়ে গেলেন বলে তিনি মন্তব্য করেন।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী আজ কেন্দ্রের শিক্ষা নীতি নিয়ে এক শিক্ষক সমাবেশে যোগ দেন। সূত্রের খবর, সেখানে তিনি শিক্ষার উন্নয়ন, জাতীয় শিক্ষা উন্নতি ইত্যাদি না বলে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীকে নিশানা করে বক্তব্য রাখেন। টিএমসি মুখপাত্র কুণাল ঘোষ এর তীব্র নিন্দা করেছেন।
রাজ্যে অনুপ্রবেশ নিয়েও সমাবেশে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী সরকারকে তোপ দাগেন বলে জানা যায়।
তবে বাংলাই দেশকে পথ দেখায় বলে মন্তব্য করেন।
টিএমসি নেতা কুণাল ঘোষের অভিযোগ, উনি রাজনীতি করে গেছেন।
রাজ্যে কেন্দ্রীয় শিক্ষা নীতি রূপায়িত না হওয়ায় দশ হাজার কোটি টাকা আটকে আছে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী।
অনুষ্ঠানে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*