- সল্টলেকে ফের বেপরোয়া গাড়িচালকের দৌরাত্ম। সিটি সেন্টারের কাছে স্কুটারের ধাক্কায় আহত ডেলিভারি বয় ।পরে তাকেই মারধোর।
- ধুপগুড়িতে পরপর তিনটি বাইকের সংঘর্ষ। ৭ বছরের শিশু-সহ পাঁচ জন আহত।
- বেলঘরিয়ায় চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় মারধোর
- এন আই এর তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা সুবীর মাইতি সহ একাধিক জনের নাম। ২০২২ সালে পূর্ব মেদিনীপুরের অর্জুনপুরের ঘটনা।
- এসআইআর প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া রাজ্যের সাধারণ মানুষের
- আজ ১৬ই আগস্ট, খেলা হবে দিবস। ২০১১ সাল থেকে ছগুন বেড়েছে রাজ্যের ক্রীড়া দপ্তরের বাজেট। খেলা হবে দিবসে ক্রীড়া মোদীদের শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী।
- বাংলায় নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলগুলিকে নোটিশ দিল সিইও দপ্তর। আগে আটটি এবং এখন ১২টি মোট কুড়িটি দলকে বিজ্ঞাপন দিয়ে এ কথা বলা হয়।
- জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই নোটিস। নির্বাচনে অংশগ্রহণ, রাজনৈতিক কর্মসূচি, মিথ্যা ঠিকানা ইত্যাদি নানা প্রেক্ষিত বিচার করে প্রয়োজনে এই দলগুলির স্বীকৃতি বাতিল করা হবে।
- আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক গঠনমূলক ও অনেকটা ফলপ্রসূ বলে সূত্রের খবর। পরের বৈঠক হবে মস্কোয় বলেন পুতিন।
- ইউক্রেন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হযনি, বলেন ট্রাম্প। বৈঠক অসম্পূর্ণ কিন্তু আমি খুশি বলেন তিনি।
- ট্রাম বলেন জেলেনেসকিকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করতে হবে ।এ বিষয়ে পুতিন রাজি।
- এই বৈঠক ও পরবর্তী ত্রিপাক্ষিক বৈঠকে যুদ্ধ বিরতি ও শান্তির আবহাওয়ার পূর্বাভাস দেখছে গোটা বিশ্ব

Be the first to comment