রোজদিন ডেস্ক :
ঝাড়খন্ডের গিরিডি পুরভোটে গুলি চালিয়ে উধাও হয়েছিলেন তিনি। অভিযুক্ত প্রাক্তন পুর প্রতিনিধি শিবম শ্রীবাস্তবকে মঙ্গলবার অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার করলো পুলিশ। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এই প্রাক্তন পুর প্রতিনিধি র মা এবার গিরিডি পুর নির্বাচনে প্রার্থী ছিলেন। সূত্রের খবর, ভোটের দিন গোলমালের জেরে প্রকাশ্যে গুলি চালান শিবম ও তাঁর সহযোগীরা। এতে দুজন আহত হন। সেই থেকে ফেরার শিবম কে গিরিডি পুলিশ হন্যে হয়ে খুঁজছিল। মঙ্গলবার আসানসোল দুর্গাপুর কমিশনারেট গোপন সূত্রে খবর পায়, অন্ডাল বিমানবন্দর হয়ে অন্য রাজ্যে যাওয়ার ছক করছেন তিনি। সেই মত ঝাড়খণ্ড পুলিশকে ও জানানো হয়।।বিকেলে শিবম শ্রীবাস্তব গাড়ি থেকে নামতেই পুলিশ তাকে গ্রেফতার করে। তাদের অনুমান, অন্য রাজ্যে থেকে বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এবার তাকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়া হবে বলে জানা যায়।

Be the first to comment