Farakka Landslide, উত্তরবঙ্গগামী বহু ট্রেন বাতিল, চরম সমস্যায় যাত্রীরা

Spread the love

রোজদিন ডেস্ক : 
ফরাক্কায় ভূমিধসের (Farakka Landslide) ফলে আজও ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ। জরুরি ভিত্তিতে মেরামতের কাজ চললেও দফায় দফায় বৃষ্টির ফলে তা ব্যাহত হচ্ছে। উত্তরবঙ্গগামী বেশির ভাগ ট্রেন আজ ও বাতিল করা হয়েছে। চরম অসুবিধায় পড়েছেন যাত্রীরা। দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, পদাতিক এক্সপ্রেস সহ একাধিক ট্রেনই বাতিল হয়েছে। আপ-ডাউন কোন শাখাতেই ট্রেন চলছে না।

গতকাল থেকেই ফরাক্কায় রেল লাইনে ধস নেমে ওই শাখায় বিপর্যয় দেখা দেয়। মেরামতের কাজ দ্রুতগতিতে চললেও গতকাল রাতে ফের ধস নামে। রেল কর্তৃপক্ষ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে নলহাটি – আজিমগঞ্জ- নিউ ফরাক্কা দিয়ে নেওয়া হয়। দিঘা – মালদা টাউন এক্সপ্রেসের যাত্রাপথ ছেঁটে তা রামপুরহাটে থামানো হয়।
গুরুত্বপূর্ণ এই শাখায় ট্রেন না চলায় উত্তর বঙ্গ কার্যত বিচ্ছিন্ন। চাপ বাড়ছে সড়কপথে। সেখানেও সমস্যা কম নয়। বাড়ছে টিকিটের হাহাকার।
রেলের দাবি, নতুন করে ধস না নামলেও মেরামতির সময় এর পরিধি বাড়ছে। পূর্ব রেলের পক্ষে শিবরাম মাঝি বলেন,ধস আপাতত থামানো গেছে। অন্য কাজ চলছে। নতুন বিপত্তি না হলে আজ সন্ধ্যার মধ্যে মেরামতির কাজ শেষ হওয়ার আশা। আগামীকাল থেকে পরিষেবা স্বাভাবিক হবে বলে তাঁরা আশা করছেন।

রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে এই মেরামতের কাজ চালাচ্ছেন। উত্তরবঙ্গ ছাড়া বিহারের সঙ্গেও যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। আপ ডাউন দুদিকেই অজস্র যাত্রী গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম সমস্যায়।
সুযোগ বুঝে বেসরকারি বাসের টিকিটের দাম বেড়েছে। এক  পরিস্থিতি অন্য যানবাহনের ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*