Flash Flood Disaster – ৭ সেপ্টেম্বর জাতীয় শোক দিবস পালন করবে নেপাল

An aerial view shows the aftermath of flooding along the Bhotekoshi River, which affected low-lying areas and settlements near the riverbanks in Nuwakot, Nepal, on August 28, 2026. The flooding caused widespread damage to homes, roads, a bridge, a hydropower station and other infrastructure in the area. Several people remain missing as the number of casualties continues to develop. Rescue teams and security personnel are carrying out search and rescue operations in the affected areas. (Photo by Ambir Tolang/NurPhoto)NO USE FRANCE
Spread the love

রোজদিন ডেস্ক: আগামী ৭ সেপ্টেম্বর হড়পা বানে বিপর্যস্ত  (Flash Flood Disaster) নেপাল জাতীয় শোক দিবস পালন করবে। বৃহস্পতিবার৷ নেপাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে শিক্ষা ও ক্রীড়া মন্ত্রী সাস্মিত পোখারেল এই কথা জানান৷ ওই দিন নেপালে সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। দেশের বাইরে নেপালের সব দূতাবাস, মিশনগুলিতেও একই কর্মসূচি নেওয়া হবে।
গত ২৬ আগস্টের বিধ্বংসী হড়পা বানে বিধ্বস্ত নেপালে এখনও মৃত্যু মিছিল অব্যাহত। মৃতের সংখ্যা প্রায় তেরশো। যা আরও বাড়ার আশঙ্কা। পাঁচ হাজারের বেশি এখনও নিখোঁজ।
পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বত্রিশ জন পর্যটকের এখন অবধি খোঁজ মেলেনি। ডিএনএ পরীক্ষা করে পরিজনরা তাঁদের খোঁজ করার চেষ্টা করছেন।
কাদায় ডুবে থাকা ঘর বাড়ি কবে স্বাভাবিক হবে কেউ জানেন না। সারা বিশ্বই এই ভয়ঙ্কর দুর্যোগে ব্যথিত। উদ্ধার কাজেও ছেদ পড়েনি। নেপাল সেনা সহ উদ্ধারকারীরা অক্লান্ত পরিশ্রমে জীবনের খোঁজ চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে সূত্রের খবর, এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ভারত, চিন ও আমেরিকাকে দূষে এবার রাষ্ট্র পুঞ্জে দরবারের কথা ভাবছেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। এই তিন দেশের মাত্রাছাড়া কার্বন নিঃসরণের ফলে এই বিপর্যয় বলে তিনি মনে করেন।
নেপাল বিপর্যয়ের এক সপ্তাহ পর বৃহস্পতিবার তিব্বতে ভূমিকম্প হয়। এখন অবধি কোন ক্ষয় ক্ষতির খবর না মিললেও তিব্বতের ভূমিকম্পে নেপাল সহ সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*