Kolkata Municipal Vote – নানা বিষয়ে আপত্তি জানিয়ে কমিশনারকে চিঠি কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক: পুজোর পর কলকাতা পুরসভার নির্বাচন (Kolkata Municipal Vote) নিয়ে নানা অসঙ্গতি র অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ওয়ার্ড পুনর্বিন্যাস সহ নানা বিষয়ে আপত্তি জানিয়ে পুর কমিশনার কে স্মারক লিপি দেন। বৃহস্পতিবার দলের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি তাঁর নির্দেশে পুর কমিশনার তথা প্রশাসক স্মিতা পান্ডে কে চিঠি দিয়েছেন।
প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, কোন ও আলোচনা ছাড়াই পুরসভায় এক তরফা ভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। তাঁরা প্রতিটি ওয়ার্ডের ভৌগোলিক এলাকা, জনঘনত্ব, ভোটার সংখ্যা, তফসিলি /উপজাতি তথ্য ইত্যাদি প্রকাশের দাবি জানান। প্রতি ওয়ার্ডে আপত্তি জানানোর সময় সীমা বৃদ্ধিরও দাবি করেন।
বিশেষত জনগণনা হওয়ার আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্তের তাঁরা তীব্র বিরোধিতা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*