রোজদিন ডেস্ক : তাঁরা তিনজনই ছোটবেলা থেকে বন্ধু। মত্ত অবস্থায় কথা কাটাকাটি থেকে মারপিট। এর জেরে দক্ষিণ ২৪ পরগণায় বেঘোরে প্রাণ হারালেন বরুণ মন্ডল (৪১)। যা নিয়ে হতবাক স্থানীয় মানুষ জন। বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগে দুই ভাই চিরঞ্জিত ও শুভংকর মিত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতের এই মর্মান্তিক ঘটনায় চাপা উত্তেজনা এলাকা জুড়ে।
সূত্রের খবর, নিহত বরুণ মন্ডল ও অভিযুক্ত দুই ভাই ছোটবেলার বন্ধু। গতকাল দুই ভাই কালিপুজোর মন্ডপের সামনে বসেছিলেন। ওই সময় বরুণ কাজ থেকে ফিরছিলেন। তিন বন্ধুর দেখা হতে কথাবার্তা হয়। আচমকাই শুরু হয় বচসা। দুই ভাই চিরঞ্জিত ও শুভংকর তাদের বন্ধু বরুণকে মাটিতে ফেলে বেধড়ক মারতে থাকে। স্থানীয়রা কোন রকমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা দেখা দেয়। পুলিশ দুই ভাইকে গ্রেফতার করেছে। কি নিয়ে বচসা, তার জেরে বেধড়ক মার, পুলিশ তদন্ত করছে। বচসা, মারধোরের সময় তিনজনই মদ্যপ ছিলেন বলে জানা যায়। উৎসবের রাতে পাড়ার মধ্যে এই ঘটনায় পরিস্থিতি এখনও থমথমে।

Be the first to comment