রোজদিন ডেস্ক : দৃশ্যনন্দন রামমন্দিরের পর এবার বিশ্বের প্রথম রামায়ণ মিউজিয়াম গড়ে উঠবে অযোধ্যায়। রাম জন্মভূমি হিসাবে খ্যাত এই অঞ্চলে তা নিঃসন্দেহে নতুন আকর্ষণ হবে বলে মনে করা হচ্ছে।
পুণ্যভূমি অযোধ্যার চৌরাশি কোশি পরিক্রমা মার্গে কাশিরাম কলোনির সামনে নির্মিত হচ্ছে এই জাদুঘর। ৯৮৫০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই জাদুঘরের জন্য খরচ হয়েছে ৬ কোটি টাকা। রাম-সহ ৫০ জনের মোমের মূর্তি সহ এখানে রামায়ণের পুরো কাহিনি তুলে ধরা হয়েছে। সব কিছু ঠিক মত চললে আগামী নভেম্বর মাসেই দর্শকদের জন্য তা খুলে দেওয়া হবে বলে জানা যায়।
এই জাদুঘরে একসঙ্গে ১০০ জন দর্শক প্রবেশ করতে পারবেন। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এখানে রামায়ণের পরিবেশ তুলে ধরা হচ্ছে। দক্ষিণ ভারতীয় শৈলিতে তৈরি এই জাদুঘর অচিরেই দর্শকদের মন জয় করবে বলে উদ্যোক্তাদের আশা। অযোধ্যা পুরনিগম-এর পরিচালনা র দায়িত্বে আছে। এর থেকে আয়ের ১২% পাবে পুর নিগম। যা অযোধ্যার বিভিন্ন উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।
বিশ্বমানের এই জাদুঘর তৈরি করছে কেরালার এক সংস্থা। এর আগে তারা মহারাষ্ট্রর লোনাভালা ও তিরুবন্তপুরমে ও মোমের জাদুঘর করেছে। কিন্ত অযোধ্যায় এই রামায়ণ জাদুঘর নির্মাণ করতে পেরে তারা আপ্লুত।
এখানে সিসিটিভি, পার্কিং ব্যবস্থা, অগ্নি নির্বাপণ ও জোরদার নিরাপত্তা ব্যবস্থাও থাকছে। জনপ্রতি টিকিটের দাম ১০০ টাকা হবে বলে জানা যায়।

Be the first to comment