রোজদিন ডেস্ক :
রাজ্যে এসআইআরের পর দলে দলে মানুষ সীমান্ত পেরিয়ে পড়শি বাংলাদেশের দিকে চলে যাচ্ছেন। যেনতেন প্রকারেণ ওপারে চলে যাওয়াই তাঁদের উদ্দেশ্য। আজ এই পরিস্থিতি সরেজমিনে দেখতে হাকিমপুর সীমান্তে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এরপর তিনি মুর্শিদাবাদও যাবেন। পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবেন বলে জানা গেছে।
কংগ্রেস নেতা অধীর চৌধুরী পৃথকভাবে রাজ্যপালকে ঠুকে বলেন, উনি রাজ্যপালের আসল যা কাজ তা না করে অন্য কাজ করেন! রাজ্যপালের কাজটাই উনি ভুলে গেছেন বলে মন্তব্য করেন অধীর চৌধুরী।
আজ রাজ্যপাল হাকিমপুর সীমান্তে গিয়ে বিএসএফের সঙ্গেও কথা বলেন বলে জানা গেছে।

Be the first to comment