রোজদিন ডেস্ক : শিয়রে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এই প্রেক্ষিতে সরকার কে চাপে রাখতে সরকারি, আধা সরকারি কর্মীদের একাধিক সংগঠন জয়েন্ট ফোরাম গড়ে আন্দোলন করার কথা ভাবছে। মূলত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা, সপ্তম বেতন কমিশন গঠন, শূন্যপদ পুরণ, যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে তাঁরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আলটিমেটাম দিয়েছেন। চলতি সপ্তাহে রাজ্য বাজেটে এই সব দাবি পুরণ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
শিক্ষক, নার্স, পঞ্চায়েত, চিকিৎসক-সহ বিভিন্ন কর্মী সংগঠনের পক্ষে শুভাশিস দাস, আনন্দ হাণ্ডা, সজল বিশ্বাস ভাস্বতী মুখার্জি, দুলাল মন্ডল, সামসুল আলম-সহ বিশিষ্ট নেতারা এই জয়েন্ট ফোরামের পক্ষে দাবিগুলি জানান।
অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী পৃথকভাবে রাজ্য বাজেটে শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা, শূন্যপদে নিয়োগ, মাদ্রাসা-সহ শিক্ষকদের রাজ্য স্বাস্থ্য প্রকল্পর অন্তর্ভুক্ত করা-সহ বিভিন্ন দাবি করেছেন।

Be the first to comment