সরকারি অনন্যর যাত্রা শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : SSKM সংলগ্ন রাজ্য সরকারের নয়া হাসপাতাল অনন্যর যাত্রা শুরু হয়েছে। ঝাঁ চকচকে এই হাসপাতাল টেক্কা দিতে পারে যে কোন বেসরকারি হাসপাতালকেই। চলতি সপ্তাহে এখানে থাকার খরচ অনুমোদন পেয়েছে রাজ্যপালের। সরকারের দাবি, বেসরকারি হাসপাতালের তুলনায় কম খরচে এখানে সব রকম সুযোগ সুবিধা মিলবে।

প্রতি কাজের দিন বিকেল ৩টের পর থেকে মিলবে বর্হিবিভাগে চিকিৎসক দেখানোর সুবিধাও। এসএসকেএম ও আইপিজিএমআইআর এর চিকিৎসকরা এখানে রোগী দেখবেন। ফি ৩৫০ টাকা।

নয়া এই ভবনে ভেন্টিলেশন সহ সব রকম সুবিধা-সহ আইসিইউ-র দৈনিক খরচ রোগী পিছু ১৫ হাজার টাকা, এইচডিইউ-তে ১২, হাজার টাকা।

রোগী প্রতি একক কেবিন-এর খরচ দৈনিক ৫০০০ টাকা। একক ডিল্যুক্স সুট দিনে ৮০০০ টাকা।

বর্হিবিভাগে রোগী প্রতি যে ফি ধার্য হয়েছে, তা অন্য কোন সরকারি হাসপাতালে প্রযোজ্য নয়।

সরকারের আশা, রোগী প্রতি ৩৫০ টাকা ফি-তে সেরা সরকারি চিকিৎসকদের দেখাতে প্রচুর মানুষই আসবেন। প্রতি  কাজের দিন বিকেল ৩টের পর এই বর্হিবিভাগ খোলা থাকবে।

সরকারের এই নতুন প্রকল্প অনন্য ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে সাড়া জাগিয়েছে বলে জানা যায়।

ছবি : এসএসকেএম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*