রোজদিন ডেস্ক :
শেখ হাসিনা, তাঁর বোন রেহানা ও বোনের কন্যা টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে জমির প্লট দুর্নীতি মামলার রায় হবে আগামী পয়লা ডিসেম্বর। তাঁরা তিনজন সহ ১৭ জনের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ আছে।
আজ ঢাকার বিশেষ জজ আদালত -৪ এর বিচারপতি রবিউল আলম এই রাজ্যের দিন নির্ধারণ করেছেন বলে জানা যায়।
সূত্রের খবর, শেখ হাসিনার বোন শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ওই দেশের পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা জমি নেওয়ার অভিযোগ আছে। এতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পুত্র ও কন্যা, বোন, বোনের কন্যা সহ বহু বিশিষ্ট ব্যক্তির নাম জড়ায়।
উল্লেখ্য, শেখ হাসিনা এখন ভারতে আছেন। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই গত বছরের আন্দোলন নিয়ে মৃত্যুদন্ড দিয়েছে ওই দেশের আদালত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে স্বজন পোষণ, দুর্নীতি সহ নানা অভিযোগ আছে।

Be the first to comment