রোজদিন ডেস্ক : কলকাতা উচ্চ আদালত ক্লাব নির্বাচনে বিপুলভাবে জয়ী হলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। ১০টি আসনের মধ্যে ৭টি তেই জয়ী হয়েছেন তাঁরা। এতে উল্লসিত গেরুয়া শিবির। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সমাজ মাধ্যমে তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন জানিয়েছেন।
আদালত সূত্রে প্রকাশ, সভাপতি, সহ সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ, যুগ্ম সহ সভাপতি ও একজন যুগ্ম সচিব পদেও জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। এই নির্বাচনী ফলাফলে হতাশ ঘাসফুল শিবির।
বিজেপির নির্বাচিত প্রার্থীরা হলেন, সভাপতি কল্লোল মন্ডল, সহ সভাপতি অনিন্দ্য বসু, সাধারণ সম্পাদক অরুণ কুমার উপাধ্যায়, সহ সচিব মধু জানা, কোষাধ্যক্ষ বিজিতেশ মুখার্জি।
কমিটি সদস্যরা হলেন ঐশ্বর্য রাজ্যশ্রী ও পুজা সোনকার।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ও কলকাতা উচ্চ আদালত ক্লাবের এই নির্বাচনে জয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে সমাজমাধ্যমে বলেন, জাতীয়তাবাদীরা জয়ী হয়েছেন। এতে তাঁরা গর্বিত।

Be the first to comment