রোজদিন ডেস্ক : আগামী ২৬ মে পর্যন্ত ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যদিও তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে জাহাঙ্গীর খানকে। তদন্তের ওপর কোনরকম স্থগিতাদেশ থাকবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। যে ক’টি মামলা ইতিমধ্যে দায়ের হয়েছে শুধুমাত্র সেইগুলিতেই কোনও পদক্ষেপ করবে না পুলিশ। মোট ৫টি এফআইআরের ভিত্তিতে জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না পুলিশ। সেই সঙ্গে নির্বাচন কমিশনের জারি করা গাইডলাইন মেনে চলতে হবে প্রার্থী জাহাঙ্গীর খানকে, এমনই নির্দেশ দিয়েছে আদালত। ভোটার বা অন্য কাউকে হুমকি বা বাধা দিতে পারবেন না জাহাঙ্গীর খান।

Be the first to comment