রোজদিন ডেস্ক : উচ্চ মাধ্যমিকে সেমিস্টার তুলে দেওয়ার দাবিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে চিঠি দিল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।
তাদের দাবি, এর বিকল্প নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হোক। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, এই সব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া প্রয়োজন। অভিভাবক, পড়ুয়াদের সঙ্গেও কথা বলা, আলোচনা হোক বলে তিনি জানান।
এবারই প্রথম উচ্চ মাধ্যমিকের সেমিস্টার চালু হোল রাজ্যে। প্রথম বার পরীক্ষার পর কি কি অসুবিধা হয়েছে তা বিশদ ভাবে সংসদ সভাপতি কে জানান কিংকর অধিকারী।। বলেন,এর ফলে প্রতিবার বই কেনা, পরীক্ষার ফি দেওয়ার ফলে অভিভাবকদের ওপর যেমন চাপ বাড়ছে, পড়ুয়ারাও ঠিক ভাবে সব পড়ার সময় পাচ্ছে না। তারা অতিরিক্ত টিউশন নির্ভর হয়ে যাচ্ছে, ক্লাস রুমে গিয়ে পড়ার আগ্রহ হারাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এই পর্যায় বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথম বারই দেখা গেছে অভিভাবক, পড়ুয়া কেউই এতে খুশি না। অবিলম্বে এই প্রথা প্রত্যাহারের জন্য তিনি উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতিকে আর্জি জানান। এর ফলে শিক্ষায় বেসরকারিকরণের প্রবণতা বাড়বে বলে উদ্বেগ ব্যক্ত করেন।
তাঁর আশা, পড়ুয়াদের স্বার্থ, শিক্ষার মান বজায় রাখতে সংসদ সভাপতি তাঁদের আর্জি সহানুভূতির সঙ্গে বিচার করবেন।

Be the first to comment