হিটলারের জন্মস্থান পুলিশ স্টেশন হচ্ছে!

Spread the love

রোজদিন ডেস্ক : অস্ট্রিয়া একদা বিশ্বত্রাস একনায়ক হিটলারের জন্মস্থান পুলিশ স্টেশন করার সিদ্ধান্ত নিয়েছে। যে বাড়িতে চরম ইহুদি বিদ্বেষী হিটলার জন্মেছিলেন, সেটি অতি দক্ষিণপন্থীদের দ্রষ্টব্য, আকর্ষণ হোক তারা চায় না। এই নিয়ে স্থানীয় ভাবে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। অনেকে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, শান্তির আলোচনার পীঠস্থান করার পক্ষে মত দিয়েছেন।
অস্ট্রিয়া অবশ্য হলোকাস্টের জন্য কুখ্যাত হিটলারের জন্মস্থানটি পুলিশ স্টেশন করতেই আগ্রহী।
উল্লেখ্য, তীব্র ইহুদি বিদ্বেষী হিটলারের আমলে যে নিষ্ঠুর ভাবে গণহত্যা হয়েছিল, এখনও তা ভাবলে শিউরে ওঠে মানুষ।
চরম নৃশংস, একনায়ক হিটলারের বিরুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার মোকাবিলায় মিত্রশক্তির আওতায় কার্যত সারা বিশ্ব ঐক্য বদ্ধ হয়েছিল। জার্মানির এই কুখ্যাত দেশনায়ক এর স্মৃতি মুছে ফেলায় শ্রেয় বলে তাঁর নিজের দেশও মনে করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*