- ইজ়রায়েলের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাওয়ার আগে তিনি বলেন, ‘ভারত ও ইজ়রায়েলের মধ্যে একটি দৃঢ় ও বহুমাত্রিক কৌশলগত পার্টনারশিপ রয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বিকশিত ও সুদৃঢ় হয়েছে।
- চলতি সপ্তাহের শেষেই দলের সমস্ত বিধায়ককে বিধানসভায় এসে রাজ্যসভায় দলের প্রার্থীদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসাবে সই করতে হবে। তার জন্য বৃহস্পতি ও শুক্রবার সব বিধায়ককে বিধানসভায় হাজির থাকতে নির্দেশ দিয়েছে তৃণমূল পরিষদীয় দল।
- বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে বালু চোর বলায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন মনোজ।
- ভাঙড়ে নতুন থানা উদ্বোধনের ঠিক আগের রাতেই বানিয়ারা গ্রাম থেকে উদ্ধার হল বিপুল বোমা। বোমা উদ্ধার করল উত্তর কাশীপুর থানার পুলিশ।
- মেঘলা আকাশ ও বৃষ্টির দাপটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে একলাফে নেমে এসেছিল ২৬.৮ ডিগ্রিতে। তবে বুধবার দুপুরেই ফের বাড়বে তাপমাত্রা—৩০ ডিগ্রির ঘরে পৌঁছানোর সম্ভাবনা।
- পলতায় ‘তোলাবাজির প্রতিবাদ করতে’গিয়ে তোলাবাজদের মারে মাথা ফাটলো প্রতিবাদি মহিলার, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক।
- ভাইকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। মৃতের নাম নুরুল ইসলাম (৩৬)।
- হাওড়া শুটআউটে মৃত যুবক— শফিক খান একজন প্রোমোটার। পরিবারের অভিযোগ, রোহিত ও হারুন নামের দুই যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত।
- বড় ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেন, ‘২০২৮ সালে অলিম্পিকের আয়োজন করবে লস অ্যাঞ্জেলস।’
- আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গত নয় মাসে একজন অবৈধ অভিবাসীকেও আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা সবসময় আইনসম্মতভাবে মানুষকে দেশে আসতে দেব। যারা আমাদের দেশকে ভালোবাসবে এবং কঠোর পরিশ্রম করে এটিকে সমৃদ্ধ রাখবে তাদেরই স্বাগত জানাব।

Be the first to comment