রোজদিন ডেস্ক: কলকাতার ঐতিহ্য বাহী সুরেন্দ্র নাথ কলেজে মিলল দু ব্যাগ বোঝাই টাকা। যা উই এ খেয়ে গেছে অনেকটাই। আজ পুলিশ এসে তা নিয়ে যায়। সম্প্রতি বিজেপি বিধায়ক সজল ঘোষ অভিযোগ করেছিলেন, ওই কলেজে ছাত্র সংসদের তহবিলে কোটি টাকার বেশি রাখা আছে। আজ উই এ খাওয়া ব্যাগ বোঝাই টাকা দেখে বিস্মিত বিভিন্ন মহল।
শুধু টাকা নয়, দীর্ঘ ঐতিহ্য বাহী এই কলেজে খোঁজ মিলেছে আরও অনেক কিছুর। বিলাসি জীবনের উপকরণ সম্মিলিত এই ব্যবস্থা দেখে কার্যত চোখ কপালে উঠেছে সব মহলের। কলেজে মধুচক্র চলত কিনা তা নিয়ে গুঞ্জন সর্বত্র। মদের বোতল, দামি খাট, বিছানা,,, কলেজের মধ্যে কিভাবে এমন সমান্তরাল ব্যবস্থা গড়ে উঠেছে, এত দিন তা কেউ টের পায় নি? এই প্রশ্ন উঠেছে। পুলিশ পুরো বিষয় খতিয়ে দেখছে।

Be the first to comment