রোজদিন ডেস্ক: সোমবার নেতাজি ইনডোরে বিএলএ-দের সভায় বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণ চলাকালীন আচমকাই বন্ধ হয়ে মাইক। মাইক বন্ধ হতেই ভাষণ থামিয়ে দেন বিরক্ত মুখ্যমন্ত্রী। শ্রোতারা অনেকেই বলেন, তারা কিছু শুনতে পাচ্ছেন না। এরপরই ভাষণ বন্ধ রেখে।মাইক নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি।।বলেন, এর আগেও এখানে একই জিনিস দেখেছি। মাইক, সাউন্ড সিস্টেম ঠিকঠাক থাকে না কেন? ভাল করে চেক করে না কেন পুলিশ? পার্টির দায়িত্বে যাঁরা থাকেন তাঁরা দেখেন না কেন? এরপর আরও সুর চড়িয়ে নেত্রী বলেন, বারবার একই জিনিস হচ্ছে। এটার পিছনে সবোতাজ নেই তো? কিছুক্ষণের মধ্যে মাইক ও।সাউন্ড ঠিক হয়ে যায়, তিনি ফের বলতে শুরু করেন।

Be the first to comment