সেবাশ্রয় শিবির শুরু এবার বিষ্ণুপুরে, এখনও পর্যন্ত পরিষেবা পেলেন ১ লক্ষ ৩৯ হাজার রোগী

Spread the love

রোজদিন ডেস্ক: ডায়মন্ড হারবারের সকলের সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলছে সেবাশ্রয়-২ নামে স্বাস্থ্য শিবির। এই শিবির থেকে প্রতিদিন উপকৃত হচ্ছেন শয়ে শয়ে গরিব মানুষ ও তাঁদের পরিবার। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সবক’টি বিধানসভা ধরে ধরে হচ্ছে শিবির। মহেশতলা, মেটিয়াবুরুজ, বজবজের পর সোমবার থেকে বিষ্ণুপুর কেন্দ্রেও শুরু হয়েছে ১৫টি সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। তথ্য বলছে, এখনও পর্যন্ত সেবাশ্রয়ের দ্বিতীয় সংস্করণে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে উপকৃত মানুষের সংখ্যা ১,৩৯,৩৯৬ জন। সোমবার প্রথম দিনেই বিষ্ণুপুরের স্বাস্থ্যশিবিরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন ১,৪৫৭ জন। মোট ৬৭২ জনকে চিকিৎসার পর বিনামূল্যে প্রযোজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে। ৬৯৮ জনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হয়েছে। এদিন মাত্র একজনকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে। আপাতত বিষ্ণুপুরেই চালু থাকবে এই শিবির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*