এসআইআর: শেষ পর্বে নজরদারি চালাতে রাজ্যে আসছেন কমিশনের দুই প্রতিনিধি

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। কমিশনের প্রধান সচিব এসবি জোশি।এবং উপ-সচিব অভিনব আগরওয়াল রাজ্যে এসে এসআইআর-এর শুনানি পর্বের কাজকর্ম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।।কমিশনের অন্দরের খবর, এসআইআর পর্বে যে কাজ চলছে, তা পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখাই এই সফরের মূল উদ্দেশ্য। পাশাপাশি চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হওয়ার আগে কোথাও যেন আর কোনও গাফিলতি না থাকে, সেই বিষয়ে রাজ্য প্রশাসন ও নির্বাচনী আধিকারিকদের কমিশনের নির্দেশিকা ফের মনে করিয়ে দেবে প্রতিনিধি দল। আগামী ২৪ ডিসেম্বর কলকাতার নজরুল মঞ্চে মাইক্রো অবজার্ভারদের যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে, সেখানেও উপস্থিত থাকবেন এসবি জোশি ও অভিনব আগরওয়াল। ওই প্রশিক্ষণ পর্বে শুনানি চলাকালীন নজরদারি, রিপোর্টিং এবং দায়িত্ব পালনের বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়াও হতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই শেষ মুহূর্তে কোনওরকম শৈথিল্য বা ভুল যাতে না হয়, সেই লক্ষ্যেই কমিশনের এই উচ্চপর্যায়ের নজরদারির উদ্যোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*