১০টা

Spread the love
  1. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘বাংলায় BJP-কে পা ফেলতে দেওয়া যাবে না। জান, প্রাণ দিয়ে BJP-কে রুখতে হবে। BJP-কে রুখতে নেতারা পারবেন না, কর্মীরা পারবেন। টাকার দাম নেই। দাম রয়েছে কর্মের। আমার সংগ্রামকে যদি একটুও সম্মান করেন, তা হলে ওদের শূন্য করে দিন।
  2. SIR-এর হিয়ারিংয়ের কাজ খতিয়ে দেখতে দুই সদস্যের প্রতিনিধি দল আসছে রাজ্যে। বিশেষ এই টিমে থাকবেন প্রিন্সিপাল সেক্রেটারি এসবি জোশি ও ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল।
  3. BLO অ্যাপে হিয়ারিং- সংক্রান্ত নতুন অপশন Delivery of schedule hearing notice। যাঁদের হিয়ারিং-এ ডাকা হচ্ছে, তাঁদের কাছে নোটিস পৌঁছেছে কি না এবং ভোটাররা সেটি গ্রহণ করেছেন কি না, সেই সংক্রান্ত প্রমাণই দিতে হবে ওই অপশনের মাধ্যমে।
  4. কলকাতার রাজাবাজারে হাড়হিম করা কাণ্ড। প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে খুন। নিহত একজন ফলবিক্রেতা ছিলেন বলে জানা গিয়েছে।
  5. বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে এক ব্যক্তিকে ভোজালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বৈষ্ণবনগর থানা এলাকার কেবিএস ছোটো কামাত এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম আতাবুর রহমান (৪৫)।
  6. মুর্শিদাবাদের সামসেরগঞ্জের জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত। মঙ্গলবার ওই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
  7. ২০২২ সালের ৪ এপ্রিল হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন ৯ জন। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সাজা ঘোষণা করবে আদালত।
  8. সোমবার মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে যান রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। তিনি জানান, পুণ্যার্থীদের সুবিধার জন্য ২৪ ঘণ্টা ভেসেল পরিষেবা সচল রাখতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
  9. সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে বিপাকে পড়লেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডি্ও প্রশান্ত বর্মণ। তাঁর আগাম জামিন নিয়ে বিধাননগর আদালতের নির্দেশ সোমবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মণকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
  10.  সোমবার সন্ধ্যায় হাওড়ার রঙ্গোলি মোড়ের সামনে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি,  দীর্ঘ দিন ধরে বাড়ির সামনে নর্দমার নোংরা জল জমে রয়েছে প্রশাসনকে বারবার জানানোর পরও কোনওরকম লাভ হয়নি। অবরোধের জেরে ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা। পরে স্থানীয়দের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*